নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে এক লাখের উপর বাংলাদেশিদের বসবাস। একসময় রেস্টুরেন্ট ও ইন্টারনেট ক্যাফে ব্যবসায় বাংলাদেশিদের পদচারণা ছিল উল্লেখযোগ্য তবে শুধু মাত্র একই ব্যাবসায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দিকে ব্যাবসা প্রসারের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে ফার্নিচার ,আবাসন সহ নানা ব্যবসায় প্রবেশ করছেন উদ্যোক্তারা। ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফ্রান্সের মূলধারায় ইতিবাচক প্রভাব তৈরি করছেন বাংলাদেশিরা।
সম্প্রতি ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির মানুষের সবধরনের আসবাবপত্রের চাহিদা মেটাতে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান এজেড ফার্নিচার। প্যরিসের উপকণ্ঠ লা-কর্নভে গড়ে ওঠা প্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্য প্রতিটি আকর্ষণীয় পন্যের ওপর থাকবে ৪০ শতাংশ ছাড়।
আরো পড়ুনঃ রাজা সরিয়ে দিলেন কোকাকোলা
এছাড়া ফ্রান্সের যে কোনো স্থানের জন্য রয়েছে হোম ডেলিভারির সুবিধা। তাছাড়া রুমের সাইজ অনুযায়ী নিজস্ব ড্রয়িংয়ে ফার্নিচার তৈরী করে দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে সূলভ মূল্যে আসবাবপত্র কেনার এমন সুবিদা পেয়ে খুশি বাংলাদেশি ও অন্যান্য সাধারণ ক্রেতারা। তারা আশাবাদ ব্যাক্ত করেন, পণ্যের গুণগত মান অক্ষুন্ন রেখে সুলভ মূল্যে পণ্য দিতে পারার এই ধারাবহিকতা যেন চলমান থাকে।
আরো পড়ুনঃ রোমানিয়া এসে এ কি দুর্দশায় পড়ছেন বাংলাদেশিরা!
বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান বৃদ্ধিতে সৃষ্টি হচ্ছে প্রচুর পরিমানে নতুন কর্মসংস্থানের। যেখানে অধিকাংশই বাংলাদেশি প্রবাসীরা কাজ করার সুযোগ পাচ্ছেন। এতে বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে অধিক রেমিটেন্স অর্জনের সুযোগ। তাছাড়া ফ্রান্সের অর্থনীতিতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জল হচ্ছে।
উদ্বোধনের সময় এজেড ফার্নিচারের মালিক তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হেলাল বলেন, শুধু ব্যবসা নয় ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশিদের সেবা দানই আমাদের আসল উদ্দেশ্য। স্বল্প মূল্যে মানসম্মত প্রডাক্ট ঘরে-ঘরে পৌছানোই আমাদের লক্ষ্য।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
