প্যারিসে হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব

প্যারিসে হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব

নবকণ্ঠ ডেস্কঃ আগামী সেপ্টেম্বর মাসে শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট এর প্রবাসীদের মিলন মেলার আয়োজন করা হয় এই দিনটিতে। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের সংস্কৃতি ও পরম্পর আন্ত-সম্পর্কগুলি বিশ্বের অন্যান্য দেশের কাছে তুলে ধরতে পারবেন। সিলেট ও বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক দিকগুলির প্রচার ও প্রসারে অবদান রাখতে পারবেন।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মিলনমেলা।

দেশের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখার স্লোগান নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনটি। এ সম্মেলনের ব্যাপারে অবগত করতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গত সোমবার ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সাক্ষাৎ করেন।

এসময় তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দেশের উন্নয়নে এ সংগঠনের ভূমিকা রাষ্ট্রদূতকে অবগত করেন। এসময় রাষ্ট্রদূত কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

এই সময়ে রাষ্ট্রদূত মহোদয়কে সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়। এসময় রাষ্ট্রদূত জনাব খন্দকার এম তালহা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার এই উদ্যোগকে স্বাগত জানান ও উৎসাহ সহকারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রদূত সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি বলেন দেশের উন্নয়নে সকল প্রবাসীদের কে আরো ব্যাপক ভূমিকা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান, সহসভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফইজুর রহমান, সহ সভাপতি এম এ মুনিম জাহিদ, সহসভাপতি ইসহাক উদ্দিন, সহসাধারণ সম্পাদকআব্দুল ওয়াদুদ দীপক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি মোঃ ফয়সল উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *