জিসাস ফ্রান্স শাখার অভিষেক অনুষ্ঠিত

জিসাস ফ্রান্স শাখার অভিষেক অনুষ্ঠিত

জিসাস ফ্রান্স শাখার অভিষেক অনুষ্ঠিত
জিসাস ফ্রান্স শাখার অভিষেক অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ জিসাস ফ্রান্স শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ক্যাথসীমায় কুটুম বাড়ি রেস্টুরেন্টে জিসাস ফ্রান্স শাখার সভাপতি সাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও জিসাস ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোঃ বাসিত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় সহসভাপতি রিয়াজ উদ্দিন লুৎফুর। এছাড়াও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্স যুবদল এর সাধারণ সম্পাদক আব্দুর রব রানা।

জাতীয়তাবাদী আদর্শের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে এসময় বক্তব্য রাখেন জিসাস ফ্রান্স শাখার সহ-সভাপতি মির্জা সুমন, খায়রুল আমিন খসরু, ছায়েফ উদ্দিন, শাহ সুমন, মিনহাজুল ইসলাম স্বাধীন, কামরুল ইসলাম, জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী নূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাবুল মিয়া, ইয়াসিন আহমদ, গাজী কামাল, সহ সাধারণ সম্পাদক আলাল খাঁন, সহ সাংগঠনিক লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আলমগীর, আবু বক্কর; মিজানুর রহমান, আখতার হোসেন, কামরুজ্জামান বুল্বুল, দুলাল আহমদ, সহ কোষাধক্ষ্য মাসুম আহমদ, প্রচার সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, ক্রীড়া সম্পাদক খালিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সমাজ বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক জাহিদ আহমদ চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন সাহেদ, সেলিম, যুবেল, ইব্রাহিম, হামিদ, মিলাদ, সেলিম আহমদ, হোসেন আহমদ। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন রুহুল আমিন রুহেল।

সভা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার সুচিকিৎসা প্রদানের দাবি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.