অটিজম দিবসে সমাজকল্যান মন্ত্রণালয়ের পুরষ্কারে ভূষিত হলেন কামরুন্নেসা আশরাফ দিনা

অটিজম দিবসে সমাজকল্যান মন্ত্রণালয়ের পুরষ্কারে ভূষিত হলেন কামরুন্নেসা আশরাফ দিনা

অটিজম দিবসে সমাজকল্যান মন্ত্রণালয়ের পুরষ্কারে ভূষিত হলেন কামরুন্নেসা আশরাফ দিনা
অটিজম দিবসে সমাজকল্যান মন্ত্রণালয়ের পুরষ্কারে ভূষিত হলেন কামরুন্নেসা আশরাফ দিনা

এন আই মাহমুদঃ  অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার জন্য অসাধারণ অবদান রাখায় সমাজকল্যান মন্ত্রণালয়ের পুরষ্কারে ভূষিত হলেন নেত্রকোনার গর্ব কামরুন্নেসা আশরাফ দিনা। তার প্রতিষ্ঠান এন. আই. খান ফাউন্ডেশন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টকে এবারের ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর নিকট থেকে বিশেষ সম্মাননা স্বারক গ্রহন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ প্রত্যক্ষ্য করেন।

দেশব্যাপি অটিস্টিক শিশু ও ব্যক্তিদের জন্য দীর্ঘ এক দশকের বেশী সময় ধরে নিরলস কাজ করে আসছে কামরুন্নেসা আশরাফের প্রতিষ্ঠান এন. আই. খান ফাউন্ডেশন। পুরষ্কার গ্রহন করে উচ্ছসিত হয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “এ সাফল্য আমার বা আমার প্রতিষ্ঠানের নয়, এই সাফল্য আমার আদরের সমস্ত অটিজম শিশুদের”।

এবারের বিশ্ব অটিজম দিবসের প্রতিপাদ্য ছিল “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি”। মাননীয় প্রধানমন্ত্রী এ দিবসের উপর গুরুত্ব আরোপ করে অটিজম বৈশিষ্ট্যসমম্পন্ন জনগোষ্ঠীর সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত নানা কার্যক্রমের চিত্র তুলে ধরেন তার বক্তব্যে।

অটিজম বৈশিষ্ট্যসমম্পন্ন জনগোষ্ঠীর সুরক্ষার জন্য বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে তুলে ধরা খুব দূরে নয় বলে বিশ্বাস করেন কামরুন্নেসা আশরাফ। অটিজম বৈশিষ্ট্যসমম্পন্ন জনগোষ্ঠীর সুরক্ষার জন্য সরকারের সকল সহযোগিতামূলক পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজকল্যানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী অটিজম বৈশিষ্ট্যসমম্পন্ন ব্যক্তি ও শিশুদের জন্য তৈরী একটি বিশেষ অ্যাপ উদ্বোধন করেন যা একটি স্মার্ট অটিজম বার্তা বিশ্লেষক এপ্লিকেশন। এটি অটিজম সনাক্তে সাহায্য করবে।

 

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.