
ফ্রান্স থেকে: আব্দুল আজিজ সেলিম: ২৬ অক্টোবর বিকাল সাড়ে চারটায় ফ্রান্সের রাজধানী প্যারিসের সায়েন্টোলজি গির্জার সেলিব্রিটি সেন্টারের থিয়েটারে অনুষ্ঠিত হয় “Youth for Human Right” এর সেমিনার। সেমিনারে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের অংশ নেন।
Youth for Human Right” এর সভাপতি সারা তাসোন COVID-19 ভাইরাস মহামারি পরিস্থিতিতে কীভাবে ভাল থাকবেন এবং মানবাধিকার কর্মী ও সংগঠনের দায়িত্ব বিষয়ে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন।
সারা তাসোন বলেন, “COVID-19 ভাইরাস এর সাথে আমাদের যুদ্ধ করে বাঁচতে হবে এ যুদ্ধে কোন অস্ত্র নেই! একমাত্র উপায় হচ্ছে সেফটি সরঞ্জাম যথাযথ ব্যবহার ও স্বাস্থ্যনীতি মেনে চলা। আপনার সতর্কতার জন্য বাঁচবেন আপনি বাঁচবে আপনার পরিবার-সমাজ।
বাংলাদেশি কমিউনিটি থেকে আলোচনায় অংশ নেন- সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফ ইসলাম, প্রিন্সিপাল বদরুল বিন হারুন, ডা. হাবিবা জাসমিন, তৌফিকা সাহেদ, শিল্পী সুমা দাস, আব্দুল্লাহ আল তায়েফ।
আলোচকরা বিগত সময়ে বাংলাদেশী কমিউনিটির- ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও সরকারি সহযোগিতার কথা তুলে ধরেন। আগামীতে যে কোনো সমস্যা মোকাবিলায় একসাথে কাজ করবেন বলেও তারা ঘোষনা দেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন- স্বরলিপি শিল্পীগোষ্ঠী উপদেষ্টা অজয় দাস, মঞ্জুরুল আলম,
সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর আলম, মিনা গোমেজ, শামসুল ইসলাম, মোহাম্মদ মিছবা, সংবাদকর্মী এস আই তানজু চৌধুরী।
‘সারা তাসোন’ বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রশংসা করে বলেন: বাংলাদেশী কমিউনিটির সাথে
মানবাধিকার নিয়ে কাজ করতে চাই আশাকরি আপনার আমাদের পাশে থাকবেন।
সেমিনার তত্ত্বাবধানে ছিলেন, মার্টিন রাইন (Martine Rhein)
জনসংযোগ ও পরিচালনায় ছিলেন কবি আব্দুল আজিজ সেলিম ও মাইভা গারিগ্রিজ (Maéva de Garrigues- Manager of the humanitarian campaigns)
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
