minha-group-football-match-2020

মিনহা গ্রূপের সৌজন্যে শ্রমিক গ্রূপের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

minha-group-football-match-2020
মিনহা গ্রূপের সৌজন্যে শ্রমিক গ্রূপের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রূপের আয়োজনে ও মিনহা গ্রূপের সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী ফুটবল ক্লাব সার্সেল ও অবারভিলিয়ে এর মধ্যকার এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অবারভিলা ক্লাব এ ম্যাচে ১০ টি গোল করে।

সারসেল দলের পক্ষে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহিন ও অবারভিলার পক্ষে আহমেদ মিলন। অবারভিলার দলের পক্ষে সর্বোচ্চ গোল করেন দলীয় অধিনায়ক মিলন।

তাছাড়াও দুই দলের মধ্যে আরো গোল করেন রায়হান, শেখ মন্জুর, খালেদ, সামাদ, কামরুল, আতিক ও সুরঞ্জিত।

টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আহমদ মিলন।

খেলার মাঠে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মিনহা গ্রুপের স্বত্তাধিকারী এবং হাসান শাহ। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি স্হাপন করে কমিউনিটির উন্নয়ন সম্বভ। এমন আয়োজনের জন্য তিনি শ্রমিক গ্রূপের প্রসংশা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ পাটোয়ারী, ইব্রাহীম হাসান, মাহমুদুল হাসান, আজিজুর রহমান। খেলা পরিচালনা করেন শ্রমিক গ্রুপের পরিচালক আবু হাসান।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *