
ফ্রান্স থেকে বদরুল বিন আফরুজ: ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোজি৷ আরেকজনের অবস্থা গুরুতর৷ পুলিশ ও মেয়র একে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন৷
মেয়র জানান, হামলাকারীকে আটক করা হয়েছে৷ এটি শহরের নোত্র দাম গির্জার উপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি৷

ফ্রান্সের প্রচারমাধ্যম ‘ইউরোপ ১’ জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের উপর এই হামলা চালিয়ে দুই নারীসহ ৩ জনকে হত্যা করেছে। এর মধ্যে প্রথমে এক নারীর গলা কেটে ফেলে ও পুরুষ লোকটিকে খুন করে আরেক মহিলাকে গুরুতর আহত করে যিনি কাছাকাছি একটি বারে ঢুকেছিলেন বাঁচার জন্য, অল্প সময়ের ব্যবধানে তিনিও মারা যান।
গ্রেপ্তার হওয়ার পরও হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র৷
এর আগে ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়ের পাটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়৷ তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে মহানবি (সাঃ) এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ৷
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
