
নবকণ্ঠ ডেস্কঃ তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই গত শুক্রবার প্যারাগুয়ে সফর শেষে ফিরে এসেছেন। এই সফরকালে তিনি নিউইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে বিরতি নেন। লাই তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম একজন প্রার্থীও। আর তার এই সফরে ক্ষেপেছে চীন। তারা বরাবরের মত লাইকে ‘ঝামেলাবাজ’ বলে অভিহিত করে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার মাধ্যমে সামরিক মুখপাত্র শি ই জানিয়েছেন যে, পিপলস লিবারেশন আর্মি গত শনিবার তাইওয়ান দ্বীপের চারপাশে নৌ ও বিমান বাহিনী দ্বারা যৌথভাবে সামরিক মহড়া শুরু করেছে।
তাইওয়ান জানিয়েছে যে ৪২ টি যুদ্ধবিমান তাদের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে এবং আটটি চীনা জাহাজ মহড়ায় অংশ নিয়েছে।
দ্বীপটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, যুদ্ধ বিমানগুলোর মধ্যে ২৬ টি বিমান তাইওয়ান প্রণালী মধ্যরেখা অতিক্রম করেছে। চীনের এই কর্মকান্ডে তাইওয়ান তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, এই ধরণের আচরণ অযৌক্তিক এবং উস্কানিমূলক এবং তারা উপযুক্ত বাহিনী প্রেরণ করে এর প্রতিক্রিয়া জানাবে।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ চীনকে অভিযুক্ত করে বলেছেন যে চীন জানুয়ারিতে অনুষ্ঠিতব্য তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র লাই এর এই সফরকে একটি রুটিন ভ্রমণ হিসেবে বর্ণনা করে সফর সংক্রান্ত বিষয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও একদিন এই দ্বীপ দখল করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। অন্যদিকে উইলিয়াম সাই তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে বেশ স্পষ্টবাদী। তিনি চীনের এই ধারণাকে প্রত্যাখ্যান করেন এবং জানান যে চীন তাইওয়ানের অংশ-এটা তিনি মানেন না।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
