ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিল পার্টি

ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিল পার্টি

ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিল পার্টি
ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিল পার্টি

নবকণ্ঠ ডেস্কঃ ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতি মিলান মঞ্জা ব্রিয়ানচার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক চমৎকার গ্রিল পার্টি। প্রায় পাঁচ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই পার্টির আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সেলিম আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন দুলাল মোহাম্মাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা মীর হোসেন বিপ্লব, গোলাম সারোয়ার, ওহিদুর রহমান দুলাল, আব্দুল মতিন, আহসান উল্যাহ হাসান, ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম, মোশারফ হোসেন, মোঃ ফকরুল ইসলাম, আজিজুল হক, সিনিয়র সহ সভাপতি শহিদুল কবির ফারুক,সহ সভাপতি আবদুল্লাহ আল হারুন শিপন, বিসমিল্লাহ বাচ্চু,নুরুল আফসার,মোঃ ফাহিম ফোরকান, রাজু আহমেদ রাজন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সজীব,জাকির হোসেন, সফি উল্যাহ সুমন, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, সোহেল, আমজাদ স্মরন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জনি, সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সোহেল, নুর উদ্দিন, মাইনুর রাসেল আরাফাত, প্রচার সম্পাদক আজিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক কামরান হাসান কাউসার, ফয়সাল ইসলাম, কোষাধ্যক্ষ আরমান উদ্দিন ,সহ কোষাধ্যক্ষ মোঃ রুবেল,সোহাগ ফরাজী, সহ দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আজম খান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মোঃ বাচ্চু, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন,সহ ধর্ম বিষয়ক সম্পাদক আলী মোরতুজা, খুরশিদ আলম, ক্রান বিষয়ক সম্পাদক মোঃ সুমন পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক মোঃ রিপন, সম্মানিত সদস্য শাহাদাত হোসেন,এনামুল হক রিমন, মাহিদ হোসেন , হাফিজ উদ্দিন খোকন, মোঃ রুবেল, মোঃ রহমান আরিফুল প্রমুখ।

উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত প্রবাসীদেরকে শুভেচ্ছা জানান এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানান এত অসাধারণ একটি অনুষ্ঠান আয়োজনের জন্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মিলান ইসলামী স্টাডি ফোরামের সভাপতি শাহাদাত হোসেন, বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মোঃ আলমগীর হোসেন, রিপামন্তি মসজিদের সাধারণ সম্পাদক খিরাত হাসান।

পার্টি অনুষ্ঠানটি সরগরম ছিলো দিনব্যাপী আড্ডা, খেলাধুলা, হৈ হুল্লোড়, গান এবং আরও নানান আয়োজনের মধ্য দিয়ে। মহিলাদের মধ্যে বালিশ খেলা, সুই সুতা এবং ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসী পরিবারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানটির আয়োজকরা।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.