সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি; দ্বিতীয় পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি; দ্বিতীয় পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি; দ্বিতীয় পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি; দ্বিতীয় পাকিস্তান

নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে যে, সংযুক্ত আরব আমিরাতের প্রায় ১ কোটি জনসংখ্যার মধ্যে ৩৫ লাখই ভারতীয়। ভারতীয়দের নিয়োগকারী দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম।

গালফ নিউজ তার এক প্রতিবেদনে জানিয়েছে যে, বিদেশে কর্মসংস্থানের জন্য আরব আমিরাত সবচেয়ে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। গত ১২ আগস্ট, শনিবার, ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন জানান যে, আমিরাতে ৩৫ লাখেরও বেশি ভারতীয় কাজ করছেন।

সংসদ সদস্য এমপি ডাঃ কালানিধি বীরস্বামীর করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান যে, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ভারতীয়দের সংখ্যা ৩.৫৫৪ মিলিয়ন অর্থ্যাৎ প্রায় ৩৫ লাখের বেশি। গত বছর থেকে এ বছর ১ লাখ ৩৪ হাজারের ও বেশি ভারতীয়দের সংখ্যা বেড়েছে আমিরাতে।

গত বছর দেশটিতে ভারতীয়দের সংখ্যা ছিলো ৩.৪১৯ মিলিয়ন। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুসারে, ভারতীয়দের কর্মসংস্থান প্রদানকারী হিসেবে শীর্ষ পাঁচটি দেশ হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার৷ এবং ওমান।

ওয়ার্ল্ডোমিটার ও উইকিপিডিয়া মতে, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় ১ কোটি। এর মধ্যে ৮০ শতাংশ জনসংখ্যাই বিদেশি কর্মী।
এদের মধ্যে সবচেয়ে বেশি হলো ভারতীয় এবং এর পরেই আছে পাকিস্তানিরা।

আবু ধাবি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হলেও দুবাই হচ্ছে দেশটির সবচেয়ে বড় শহর। উন্নত দেশগুলোর তালিকায় দেশটির স্থান ৩১ তম।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.