নবকণ্ঠ ডেস্কঃ মহান বিজয় দিবসকে সামনে রেখে অত্যান্ত ঝাকজমকপূর্ণভাবে উদযাপন করেছে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স। নানা কর্মসূচির মাধ্যমে বর্ণির এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়য়ল উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব লকুছ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মইনুল হক হেলাল চৌধুরী। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সভাপতি জনাব মহিবুর রহমান মুহিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, তাজুল ফয়েজ, মোঃ নুর মিয়া, ফয়সাল আহমদ, হাজী মোহাম্মদ কাউসার আহমদ, শওকত আলী(নূর), জয়নাল আবেদীন, শামসুদ্দিন, শরিফ উদ্দিন স্বপন, সহ-সভাপতি আব্দুল বাসিদ, সালেহ আহমাদ, আনফর আলী,সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন।
আরও উপস্থিত ছিলেন জনাব মুন্না আহমদ, প্রচার সম্পাদক মোস্তফাজুর রহমান তারেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খালেদা আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য সাদিকুর রহমান, আহমাদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
