বিজয় দিবসে প্যারিসে ই-পাসপোর্ট হস্তান্তর

বিজয় দিবসে প্যারিসে ই-পাসপোর্ট হস্তান্তর

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার প্যারিস মেরির বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তি সংগ্রামের সকল শহীদদের আত্মত্যাগ স্মরণ করে অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় তিনি জুলাই বিপ্লবে শহীদের প্রতি ও গভীর শ্রদ্ধা জানানো হয়।

দূতাবাসের হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম এর পরিচালনায় এসময় আলোচনায় অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা সচিব ব্রিগেডিয়ার মিজানুর রহমান, কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান, ফ্রান্স বিএনপি সভাপতি সাইফুর রহমান ও সাংবাদিক ওমর ফারুক।

এ সময় প্যারিস দূতাবাসে সম্প্রতি চালু হওয়া ই-পাসপোর্ট হস্তান্তর করেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় তিনি ওয়েজ আর্নারস বোর্ডের মেম্বারশিপ কার্ড ও তুলে দেন এক প্রবাসী বাংলাদেশির হাতে।

রাষ্ট্রদূত তালহা তার বক্তব্যে ফ্রান্স প্রবাসী সকল বাংলাদেশিদেরকে ওয়েজ অনার্স বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করে সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ করার আহ্বান জানান।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.