ডি-৮ সম্মেলনে মিশরের সোজন্যতায় সিক্ত ড.ইউনুস

ডি-৮ সম্মেলনে মিশরের সৌজন্যতায় সিক্ত ড.ইউনুস

নবকণ্ঠ ডেস্কঃ মিশরে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলন শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। প্রধান উপদেষ্টার ড. ইউনূস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ১১তম ডি-৮ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন। এর আগে তিনি কায়রোতে নতুন প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শনে গেলে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে প্রাসাদে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টা ‘গাজা ও লেবাননে মানবিক সংকট এবং পুনর্গঠন চ্যালেঞ্জ’ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনেও বক্তৃতা করেন। সম্মেলনের ফাকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হয়। এ সফরে প্রধান উপদেষ্টার সাথে আরও সাক্ষাৎ হয় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ড. জাম্বরি আব্দুল কাদির এর সাথে। কায়রোর সেন্ট রেজিস হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেয়ার পর, মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যান ড. মুহাম্মদ ইউনুস। সেখানে আয়োজিত এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ ড. ইউনূসকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী দিনের উৎপাদন ও সেবাভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.