রোহিঙ্গা সহায়তা অব্যাহত : মার্কিন প্রেসিডেন্টকে ড. ইউনূসের ধন্যবাদ

রোহিঙ্গা সহায়তা অব্যাহত : মার্কিন প্রেসিডেন্টকে ড. ইউনূসের ধন্যবাদ

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশে বাংলাদেশে ইউএসএআইডির সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়া হয়। এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়া, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য উন্নয়ন সংস্থা ইউএসএআইডি যে পুষ্টি ও অন্যান্য সম্পদ সরবরাহ করে, তা অব্যাহত থাকবে।

এই সিদ্ধান্ত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.