উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে প্রবাসীদের ৭ দফা দাবি

উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে প্রবাসীদের ৭ দফা দাবি

নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের অধিকারের সুরক্ষায় উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে ৭টি দাবি পেশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সংযুক্ত আরব আমিরাতে ২০২৪-২৫ সালে নির্বাচিত ৫২ সিআইপির সংবর্ধনা অনুষ্ঠানে আসিফ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে প্রবাসীদের পক্ষ থেকে এ দাবিগুলো জানানো হয়।

দাবিগুলো হলো:
– পেনশন স্কিম চালু করা, বাংলাদেশে যখন প্রবাসীরা ফেরত যায় যাতে তার সুফল পাওয়া যায় ।
– স্বাস্থ্যসেবা চালু করা, প্রবাসী ও তাদের ফ্যামিলির জন্য সাব সিটি/ভর্তুকি-ভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করা।
– এস এম ই আকারে সুদ-মুক্ত ঋণের ব্যাবস্থা করা ।
– ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেশে বিদেশে আইনি ও সর্ব প্রকার সহায়তা সেবা চালু করা।
– সরকারি বেসরকারি উদ্যোগে প্রবাসীদেরকে অবস্থানরত দেশের আইন কানুন ও কৃষ্টি কালচারের প্রতি সম্মানপ্রদর্শনে সচেতনতা তৈরি করা।
– প্রবাসীদের রেমিট্যান্সে প্রণোদনা আরও বৃদ্ধি করার মাধ্যমে আরও বেশি উদ্বুদ্ধ করা।
– সর্বস্তরে প্রবাসীদের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা ও তাদের ফ্যামিলির জন্য (শিক্ষা -স্বাস্থ্য-বাসস্থান) রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে অগ্রাধিকার প্রদান করা।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ দাবিগুলোর প্রতি ইতবাচক মনোভাব ব্যাক্ত করেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন। একটি সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তোলনে সহযোগিতা করছেন।’তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মদান ও প্রবাসী সহ সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.