নবকণ্ঠ ডেস্কঃ দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও কোন সুরাহা হচ্ছে না স্বনামধন্য সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ডের বিচার। এমনকি ফ্যাসিস্ট সরকারের পতনের পাচ মাস হয়ে গেলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়াতে।
আলোচিত এ হত্যাকান্ডের বিচারের দাবিতে আগামী ০৯ ফেব্রুয়ারী রবিবার প্যারিসে একটি প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে ফ্রান্সের বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব। উক্ত প্রতিবাদ সভা থেকে অন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রতি অনতিবিলম্বে এই বিচার প্রক্রিয়া তরাণ্বিত করতে আহব্বান জানানোর প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
আওয়ামী স্বৈরাচার সরকারের আমল থেকে শুরু করে এ পর্যন্ত এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হয়েছে ১১২ বার। ফ্যাসিস্ট সরকার পতনের পরও বিচারহীনতার এধারা অব্যাহত রয়েছে যা এ সরকারের প্রতি ক্ষোভের জন্ম দিচ্ছে। একারণেই ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
ফ্রান্সের প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে এ হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়ে আসা হচ্ছে। এর আগেও ফ্রান্সে সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবিতে অসংখ্যবার প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় তারা নৃশংসভাবে খুন হন এ সাংবাদিক দম্পতি। এই মর্মান্তিক হত্যাকাণ্ড বাংলাদেশের গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছিল।
হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশ পুলিশ, র্যাব এবং বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করলেও ১৩ বছর পরও এর সঠিক তদন্ত ও বিচার সম্পন্ন হয়নি। প্রাথমিক তদন্তে নানা ত্রুটি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সময়ক্ষেপণ এ মামলার বিচার প্রক্রিয়াকে বারবার পিছিয়ে দিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ বারবার পেছানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১৪ বার প্রতিবেদন জমার সময় পরিবর্তিত হয়েছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
