যুক্তরাষ্ট্রে বিধিনিষেধ কঠোর করল জো বাইডেন প্রশাসন

যুক্তরাষ্ট্রে বিধিনিষেধ কঠোর করল জো বাইডেন প্রশাসন

 যুক্তরাষ্ট্রে বিধিনিষেধ কঠোর করল জো বাইডেন প্রশাসন
যুক্তরাষ্ট্রে বিধিনিষেধ কঠোর করল জো বাইডেন প্রশাসন

নবকণ্ঠ ডেস্কঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রগামী সকল আন্তর্জাতিক যাত্রীকে ফ্লাইটের ১ দিন আগে করোনা পরীক্ষা করাতে হবে। এই নিয়ম ভ্যাকসিনেশন স্ট্যাটাস নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য।

অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্য বিমান, ট্রেন এবং অন্যান্য গণপরিবহনে মাস্ক পরার নিয়ম আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়াতে যাচ্ছে বাইডেন প্রশাসন।

তবে বাইডেন আশ্বস্ত করেন যে তার গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে গণ ‘লকডাউন’ বা ‘শাটডাউন’ এ যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

এক্ষেত্রে হোয়াইট হাউস একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কারণ অনেক আমেরিকানই বাইডেনের প্রস্তাবিত যৌথ-পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সম্মত নয়। জনগণকে টিকা নিতে উৎসাহিত করার জন্য অনেক সৃজনশীল প্রচেষ্টা স্বত্ত্বেও দেশটির প্রায় ৪০ শতাংশের মত মানুষ এখনো সম্পূর্ণ ভ্যাকসিনেটেড নয়।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.