বিশ্বব্যাপি হোটেল শিল্প আবারও কোভিড-১৯ চ্যালেঞ্জের মুখোমুখি

 

নবকণ্ঠ ডেস্কঃ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মতে ২০১৯ সাল ছিলো পর্যটন শিল্পের জন্য সবচেয়ে সেরা একটি বছর। কিন্ত করোনার কারণে ২০২০ সাল ছিলো সবচেয়ে খারাপ এই শিল্পের জন্য।

পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার সরাসরি প্রভাব পড়েছে হোটেল শিল্পের উপরও। তাই করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের আক্রমণ আবারো ভাবিয়ে তুলছে হোটেল শিল্পের অবস্থা সম্পর্কে।

হোটেল চেইন ম্যারিয়টের ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সভাপতি, সত্য আনন্দ, ফ্রান্স টোয়েন্টি ফোরকে কে বলেছেন যে, করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সংক্রমণের ফলে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাব তাদের দক্ষিণ আফ্রিকার হোটেলগুলির উপর পড়েছে। যদিও হোটেলের বুকিং এখনো খুব বেশি পরিমাণে বাতিল হতে শুরু করেনি।

তিনি বলেন যে, এই ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাব হোটেল শিল্পের উপর ঠিক কতদিন পর্যন্ত থাকবে তা অনুমান করে বলা কঠিন। কারণ এখনো মাত্র শুরু হয়েছে এবং লোকজন দেখার অপেক্ষায় আছে যে কি ঘটতে যাচ্ছে।

সত্য আনন্দ আরো জানান যে, তারা আশাবাদী করোনার এই প্রভাব খুব বেশি স্থায়ী হবে না। কারণ সবাই এই মহামারীর সাথে অনেকটাই মানিয়ে নিয়েছে। যার ফলে এর চক্রটি ছোটো হয়ে এসেছে।

তারা তাদের কাজের ধরণ ও আগের চেয়ে বেশ পরিবর্তন করেছেন এই মহামারীর মধ্যে। তাই তিনি আশা করছেন যে, এই সংকটে তারা আগের চেয়ে দ্রুত সাড়া দিতে পারবেন।

সম্প্রতি বিশ্ব পর্যটন সংস্থার সতর্ক করে বলেছে যে মহামারীর কারণে পর্যটন খাতটি টানা দ্বিতীয় বারের মত ১.৮ ট্রিলিয়ন ইউরো হারাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *