হ্যালোউইন পার্টিতে গোলাগুলির ঘটনা ; আটক হামলাকারী

হ্যালোউইন পার্টিতে গোলাগুলির ঘটনা ; আটক হামলাকারী

হ্যালোউইন পার্টিতে গোলাগুলির ঘটনা ; আটক হামলাকারী
হ্যালোউইন পার্টিতে গোলাগুলির ঘটনা ; আটক হামলাকারী

নবকণ্ঠ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মেইন অংগরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার মাত্র তিনদিন পরেই এবার শিকাগোর পশ্চিমাঞ্চলে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। গত ২৯ অক্টোবর ( রবিবার ), একটি হ্যালোউইন পার্টিতে এই গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

শিকাগো পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, আহতদের মধ্যে ছয়জন নারী এবং নয়জন পুরুষ। তাদের বয়স ২৬ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়েছে যে, স্থানীয় সময় রাত ১ টার দিকে একটি বিশাল হ্যালোউইন পার্টিতে গোলাগুলির খবর পায় তারা। সেখানে পৌঁছে তারা দেখতে পান যে, জনসমাগমের স্থানে দাঁড়িয়ে এক ব্যক্তি গুলি ছুঁড়ছেন।

পুলিশ দেখে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুদূর গিয়ে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। আটক করার সময় ওই ব্যক্তির কাছে একটি হ্যান্ডগান পাওয়া গেছে। ঘটনাটির ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। আটককৃত ব্যক্তিটিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিয়ে গেছে বলে জানা গেছে। এর পূর্বে, দেশটির মেইন অংগরাজ্যে হামলার ঘটনার ৪৮ ঘন্টা পরে হামলাকারী ব্যক্তির মৃতদেহ জংগলে খুঁজে পায় পুলিশ।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.