
নবকণ্ঠ ডেস্কঃ জিটভি বার্তা প্রধান ইকবাল করিম নিশানের শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ্ব ডা. আবুল বাশার ভূঁইয়া’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার জন্য দোয়া করা শেষে এতিমদের মধ্যাহ্নভোজন করানো হয়।
নারায়ণগঞ্জের রুপগঞ্জে হারিন্দা ফোরকানিয়া এতিমখানা মাদ্রাসা এবং চট্টগ্রামের ফটিকছড়ি ও সন্দ্বীপে এতিমদের আপ্যায়ন ও কোরআন খতম দেয়া হয়।
উল্লখ্যে, ইকবাল করিম নিশান এর পিতা মরহুম আলহাজ্ব ডা. আবুল বাশার ভূঁইয়া সন্দ্বীপ থানা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, সন্দ্বীপের আজিমপুরের ঐতিহ্যবাহী ভূঁইয়া বংশের কৃতি সন্তান ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী ছিলেন এই দূর্দিনের কান্ডারী মরহুম আবুল বাশার ভূঁইয়া।
গত ২৫ অক্টোবর ( বুধবার ), দুপুরে ঢাকার কাজী পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। পরবর্তীতে, রূপগঞ্জের হারিন্দায় সন্দ্বীপ ফাউন্ডেশনের কবরস্থানে ওনাকে দাফন করা হয়।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
