
নবকণ্ঠ ডেস্কঃ ইতালির ভেনিসে ভৈরব পরিষদ উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাগরিবের নামাজের পর বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের সার্বিক সহযোগিতায় এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে ধর্মীয় আলোচনা করেন লন্ডন শাহ জালাল জামে মসজিদের খতিব এবং ইকরা টেলিভিশনের আলোচক মাওলানা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাদির জিলানী পুরাতন জামে মসজিদের খতিব।
ওয়াজ মাহফিলটি পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন, সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক হাজী আব্দুল রাশিদ ভূইয়া, সহ-সভাপতি রাজিব হাসান রাজিব, মোহাম্মদ নূরউজ্জামান, মানিক নূর সহ আরো অনেকে।
এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি আব্দুর রাজ্জাক, হাফেজ আজহারুল ইসলাম ও হাফেজ আব্দুস সালাম।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে ভৈরব পরিষদ ভেনিসের পক্ষ থেকে বিভিন্ন প্রকারে ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
