র‍্যাব-পুলিশের ইউনিফর্ম পছন্দ হয়েছে এমন কাউকে খুঁজছে জাতি

র‍্যাব-পুলিশের ইউনিফর্ম পছন্দ হয়েছে এমন কাউকে খুঁজছে জাতি

নবকণ্ঠ ডেস্কঃ বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম। আনসার বাহিনীর নতুন পোশাক হবে গোল্ডেন হুইট (সোনালি গম) রঙের শার্ট-প্যান্ট ও লাল রঙের বেল্ট। আয়রন রঙের শার্ট আর কালো প্যান্ট পরবে পুলিশ, র‍্যাব পরবে গ্রিন অলিভ রঙের শার্ট ও কালো প্যান্ট। এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ইউনিফর্ম বদল এর বিষটি নেতিবাচক ভাবেই নিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। সামাজিক মাধ্যমে তাদের মতামত বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশই মনে করছেন,শুধু নতুন পোশাক সমাধান নয়, প্রয়োজন সিস্টেম ও চরিত্রের পরিবর্তন। কেউ কেউ এই পোশাককে ভারত বা পাকিস্থানের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমাঞ্জস্যপূর্ণ।

জুলাই অভূত্থানে কলঙ্কিত হওয়া পুলিশ ও র্যাবের ইউনিফর্ম পরিবর্তন বিষয়ে অনেকে একমত হলেও ইউনিফর্ম এর ডিজাইনে সন্তুষ্ট হতে পারছেন না অনেকে। টিপ্পনি কেটে তাই অনেকেই একে অপরকে জিজ্ঞেস করছেন “পছন্দ হয়েছে এমন কেউ আছেন কি না”। উত্তরে শুধুই হাহা রিএক্ট ও তীর্যক পালটা উত্তর। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, নতুন এ ইউনিফর্মগুলো পছন্দ করেছেন এমন কাউকে খুজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে।

অনেকে এই পছন্দকে সত্যিকার “রুচির দুর্ভিক্ষ” বলে উল্লেখ করেছেন। অন্যান্য অনেক দেশের স্কুল ড্রেস কিম্বা কালার কম্বিনেশনের কারণে নিরাপত্তা প্রহরীর সাথে তুলনা করছেন অনেকেই। সব মিলিয়ে এ রঙ এর বিপক্ষে বলেন নি, কিন্তু পক্ষে বলেছেন এমন কাউকে খুঁজতে শত শত কমেন্ট পর্যবেক্ষন করেও পাওয়া যায় নি। এমনকি এ রঙ এর ব্যাপারে জনগণের মতামত নেয়া হয়েছে কিনা সে প্রশ্ন তো রয়েছেই, সেই সাথে ৫ মাস ধরে জুলাই গণহত্যায় জড়িত পুলিশ ও সেনা অফিসার দের বিচারের বদলে স্থানান্তর করে করে পোষাক দিয়ে সংষ্কার প্রমানের চেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছেন সচেতন নেটিজেনরা।

নবকন্ঠ থেকেও আহবান জানানো হচ্ছে, ইউনিফর্মের রঙ পছন্দ হয়ে থাকলে সে সংক্রান্ত করা পোস্ট বা কমেন্টের স্ক্রীনশট ইমেইলে পাঠানোর জন্য। অবশ্যই তা এই রিপোর্ট পাবলিশের আগের হতে হবে।

 

-১৯১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.