ছাত্র শিবিরের অনুদানে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছে চোখ হারানো রাহাত

ছাত্র শিবিরের অনুদানে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছে চোখ হারানো রাহাত

নবকণ্ঠ ডেস্কঃ জুলাইতে এক চোখ হারানো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রাহাত উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন। তবে তার এই উন্নত চিকিৎসার জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কোন সাহায্যের ব্যাবস্থা করা যায়নি জানা যায জুলাই স্মৃতি ফাউন্ডেশন কে বার বার অনুরোধ করা হলেও তাদের থেকে অহসযোগিতার অভিযোগ পাওয়া গেছে এবং তার এই চিকিৎসার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি।

এদিকে উন্নত চিকিৎসার অভাবে দীর্ঘ বিলম্বে তার চোখ চিরতরে নষ্ট হওয়ার পথে যাচ্ছিল। পরবর্তীতে জানা যায় রাহাতের চিকিৎসা বাবদ ২৫ লক্ষ টাকা এবং আনুসাঙ্গিক সকল কিছু ইসলামি ছাত্রশিবির ব্যাবস্থা করেছে।

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অহসযোগিতার এমন অভিযোগ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর নামে নতুন না। আরও এমন অভিযোগ রয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নামে। এমন ঘটনা বিষিয়ে তুলছে আহত শিক্ষার্থীদের মন। একই সাথে এমন ঘটনা সরকারের ব্যার্থতাকেও নির্দেশ করছে।

 

-১৯১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *