
নবকণ্ঠ ডেস্কঃ ইংলিশ চ্যানেল অতিক্রমকারীর সংখ্যা নিয়ে লন্ডন এবং প্যারিসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ অবস্থায় গত সোমবার অভিবাসীদের বিষয়ে ব্রিটেনকে “জ্ঞান দেওয়া” বন্ধ করতে বলেছে ফ্রান্স।
ফ্রেঞ্চ উপকূল থেকে ইংল্যান্ডে পৌঁছানোর জন্য রেকর্ড সংখ্যক অভিবাসী চ্যানেল পার হওয়ার পর দুই দেশের দীর্ঘদিনের বিরোধ গত দিনে তীব্র হয়েছে এবং লন্ডন প্যারিসের বিরুদ্ধে তাদের থামানোর জন্য যথেষ্ট ব্যবস্থা না করার অভিযোগ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দাখমানিন তার ব্রিটিশ প্রতিপক্ষ প্রীতি প্যাটেলের সাথে সোমবারের আলোচনার আগে সিনিউজ টেলিভিশনকে বলেন, “ব্রিটেন ফ্রান্সকে জ্ঞান দেওয়ার মতো কোনো অবস্থানে নেই”।
ব্রিটেনের ঘরোয়া রাজনীতিতে ফ্রান্সকে পাঞ্চ-বল হিসেবে ব্যবহার বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি ক্যালাইস ও ডানকার্কের আশেপাশে উত্তর ফ্রান্সে অবস্থিত ব্রিটিশ কর্মীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।
তিনি যুক্তি দেখিয়ে আরো বলেন যে, অভিবাসীরা ব্রিটেনে চলে যেতে উৎসাহিত হয় কারণ এর শ্রমবাজার “কম খরচে নিযুক্ত অনিয়মিত কর্মীদের” উপর নির্ভর করে।
ব্রিটিশ পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার মোট ১,১৮৫ অভিবাসী চ্যানেলটি অতিক্রম করেছে এবং পূর্বের সকল রেকর্ড ভেঙে যা দৈনিক সর্বোচ্চ ৮৫৩ জন পার হয়েছে। যার কারণ হিসেবে ঠান্ডা কিন্তু শান্ত আবহাওয়ার কথা বলা হচ্ছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

