বেলারুশ সীমান্তে অভিবাসীদের ওপর পোল্যান্ডের জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

সীমান্তে অভিবাসীদের ওপর পোল্যান্ডের জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

বেলারুশ সীমান্তে অভিবাসীদের ওপর পোল্যান্ডের জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ
বেলারুশ সীমান্তে অভিবাসীদের ওপর পোল্যান্ডের জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

নবকণ্ঠ ডেস্কঃ মঙ্গলবার বেলারুশিয়ান সীমান্ত অতিক্রম করার চেষ্টারত পাথর নিক্ষেপকারী অভিবাসীদের বিরুদ্ধে পোলিশ বাহিনী কাঁদানে গ্যাস এবং জলকামান ছুড়েছে। বেলারুশ অভিযোগ করেছে যে পোল্যান্ড সঙ্কট বাড়ানোর চেষ্টা করছে।
পোলিশ বর্ডার গার্ডদের মতে প্রায় ৪ হাজার অভিবাসী বর্তমানে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ক্রমবর্ধমান ভয়াবহ অবস্থা এবং অত্যন্ত ঠান্ডার মধ্যে ক্যাম্প করে আছে।

পশ্চিমা শক্তিগুলির অভিযোগ, বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো ইইউতে বিভাজন তৈরীর জন্য রাশিয়ার সমর্থনে এ অভিবাসীদের লোভ দেখিয়ে জড়ো করছেন ও সংকট সাজাজিয়েছেন। কিন্তু মিনস্ক এবং মস্কো এই দাবিগুলি অস্বীকার করেছে।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে ব্রুজগি-কুজনিকা সীমান্ত ক্রসিংয়ের কাছে অচলাবস্থা শুরু হয়েছিল যখন সেখানে শত শত অভিবাসী জড়ো হয়েছিল।
মংগলবার সীমান্তে স্পষ্ট সংঘর্ষ দেখানো একটি ভিডিও টুইট করে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, অভিবাসীরা পাথর দিয়ে তাদের সৈন্য ও অফিসারদের উপর আক্রমণ করেছে এবং সীমান্তের বেড়া নষ্ট করে পোল্যান্ডে প্রবেশ করার চেষ্টা করছে।
অভিবাসীদের এই আগ্রাসন দমন করতেই পোলিশ বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করেছে বলে জানানো হয়।
অভিবাসীদের সাথে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা, একজন সীমান্তরক্ষী এবং একজন সৈনিক আহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে রাশিয়া অভিবাসীদের উপর পোল্যান্ডের টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহারের নিন্দা করেছে।

মংগলবার এ ব্যাপারে লুকাশেঙ্কো রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টাকে জানান যে, তিনি সীমান্তে বড় ধরনের সংঘর্ষ এড়াতে চান।
গত সোমবার তিনি জার্মানির অ্যাঞ্জেলা মেরকেলের সাথে এই সংকট নিয়ে আলোচনা করেছেন এবং তিনি জানান যে তিনি এবং মার্কেল সম্মত হয়েছেন যে এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পদক্ষেপ নেয়া উচিত।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.