ফ্রান্সে ‘উদয়ন সাংস্কৃতিক সংগঠন’-এর কমিটি ঘোষণা

ফ্রান্সে ‘উদয়ন সাংস্কৃতিক সংগঠন’-এর কমিটি ঘোষণা

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে বাংলাদেশি সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে গঠিত হলো ‘উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্স’-এর নতুন কমিটি। মঙ্গলবার বিকেলে প্যারিসের গার্দ নর্দে অবস্থিত শাহ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, মিডিয়া ব্যক্তিত্ব ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহআলম) এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নতুন কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নয়ন মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত জাহান নাবিলা। প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন সভায় উপস্থিত সবার সামনে তাদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অজয় দাস, ফ্রান্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও উপদেষ্টা ফাতেমা খাতুন, সহ-সভাপতি আখি দেবনাথ ও মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার ও অনিন্দিতা বড়ুয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদিকা শর্মী মুৎসুদ্দি, আন্তর্জাতিক সম্পাদক চয়ন বড়ুয়া এবং ক্রীড়া সম্পাদক শাফি হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সের জনপ্রিয় সংগীতশিল্পী সুমা দাস, তিনি সংগঠনের উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাত্তার আলী সুমন বলেন, “আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। সম্প্রীতির মাধ্যমে ঐক্যবদ্ধ না হলে আমাদের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা সম্ভব নয়। ফ্রান্সে বেড়ে ওঠা আগামী প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতির মূল সত্তা পৌঁছে দেওয়ার চেষ্টা প্রতিটি সাংস্কৃতিক কর্মীর দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরা-ই হোক এ সংগঠনের মূল লক্ষ্য।”


নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.