প্যারিসে নৌকা ভ্রমণের মাধ্যমে শিক্ষা সফর অনুষ্ঠিত

প্যারিসে নৌকা ভ্রমণের মাধ্যমে শিক্ষা সফর অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্ক: এসোসিয়েশন কালচারাল ফ্রান্সো বাংলাদেশের উদ্যোগে গত রবিবার ফ্রান্সের প্যারিসে দিনব্যাপী নৌকা ভ্রমণের মাধ্যমে শিক্ষা সফরের আয়োজন সম্পন্ন হয়। সকালে প্যারিসের বাস্তিল এলাকা থেকে জাহাজযোগে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন বয়সের অংশগ্রহণকারী তাদের যাত্রা শুরু করেন। সেন নদীতে ভ্রমণ শেষে সন্ধ্যা ৬টায় জাহাজটি পুনরায় যাত্রাস্থলে ফিরে আসে।

ভ্রমণকালে নদীর দুই পাড়ে অবস্থিত নানা দর্শনীয় স্থান উপভোগ করেন অংশগ্রহণকারীরা। গাইড সেন নদীর ইতিহাস তুলে ধরেন, পাশাপাশি নদী থেকে আইফেল টাওয়ার, লুভ মিউজিয়ামের বাইরের অংশ, île Cité-র মনোরম দৃশ্যসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন উপভোগ করা হয়। ভ্রমণপথে Bastille Port de l’Arsenal থেকে Chatou île des impressionnistes পর্যন্ত যাত্রা সম্পন্ন হয়।

শিক্ষা সফরে দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে কাটে। খেলাধুলা, সঙ্গীত এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন অনেকেই। প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা জালাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ। তরুণ মানবাধিকার কর্মী তুফায়েল সিপু ও শিল্পী আব্দুল্লাহ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশন কালচারাল ফ্রান্সো বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, বদরুল ইসলাম, জিয়া উদ্দিন চৌধুরী ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

জাহাজ চলাকালীন সময়ে অনুষ্ঠিত শিক্ষা সফর বিষয়ক আলোচনায় জালাল আহমেদ বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে সৃষ্টির লীলারহস্য, যা প্রতি মুহূর্তে মানুষকে আহ্বান জানায়। তিনি বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার ভ্রমণ ইতিহাস উল্লেখ করে বলেন, ভ্রমণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং স্রষ্টার সৃষ্টির বৈচিত্র্য উপলব্ধিতে সহায়তা করে। তাই প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছাকাছি কিংবা দূরে ভ্রমণ করা উচিত।

বিশেষ অতিথি মোহাম্মদ হানিফ বলেন, মহান সৃষ্টিকর্তার বিশাল সৃষ্টি দর্শন, জ্ঞান আহরণ, উপার্জন, রোগ নিরাময় ও আত্মশুদ্ধির জন্য ভ্রমণের নির্দেশ রয়েছে ইসলামে। দলবদ্ধ ভ্রমণ বা পর্যটনে জ্ঞানার্জন ও কল্যাণ নিহিত আছে বলে তিনি মন্তব্য করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.