নবকণ্ঠ ডেস্ক: প্যারিসে সফররত বাংলাদেশ সোসাইটি ইনক (যুক্তরাষ্ট্র)–এর সাবেক সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার সাবেক সভাপতি আজমল হোসেন কুনুকে সংবর্ধনা দিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখা। প্রবাসী বাংলাদেশি সংগঠকদের মিলনমেলায় অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সংগঠনী অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, উপদেষ্টা ফয়সাল আহমেদ, হাজী কাওছার আহমেদ, জয়নাল আবদিন, শেখ গওছ উদ্দিন, খয়রুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন এবং আপ্যায়ন সম্পাদক রুকন উদ্দিনসহ অনেকে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুর রাজ্জাক, সংগঠনের সাবেক সভাপতি আমিনুর রশিদ টিপু, সাবেক সহ-সভাপতি বাবর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জামাল আহমেদ, খালেদুর রহমান ও আল কাদির নাহিদ। উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

