৮০টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সাথে চুক্তিতে ইউএই

৮০টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সাথে চুক্তিতে ইউএই

৮০টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সাথে চুক্তিতে ইউএই
৮০টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সাথে চুক্তিতে ইউএই

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দুই দিনের উপসাগরীয় সফরে রয়েছেন। এ সফরের অংশ হিসেবে তিনি আরব আমিরাত সফর করেন। এ সফরে আরব আমিরাত ফ্রান্সের ৮০ টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তিতে আবদ্ধ হয়েছে।

উপসাগর সফরের প্রথম দিনে আবুধাবির ক্রাউন প্রিন্স, মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে আলোচনার সময়, ডাসাল্ট এভিয়েশনের মহাপরিচালক এরিক ট্র্যাপিয়ার এই চুক্তিতে স্বাক্ষর করেন।

১২ টি সামরিক হেলিকপ্টার সহ এই চুক্তির মূল্য প্রায় ১৭ বিলিয়ন ইউরো যা, ফ্রান্সের প্রতিরক্ষা শিল্প খাতের জন্য এ পর্যন্ত সবচেয়ে বড় অর্ডার। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি এক টুইটে চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এটি উপসাগরীয় এলাকায় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখবে।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য ইউরোপীয় নির্মাতাদের তুমুল প্রতিযোগিতা রয়েছে যুদ্ধ বিমানের বাজারে। এরপরও রাফায়েল আন্তর্জাতিক বাজারে বেশ অগ্রগতি করেছে। রাফায়েল এর এখন কাতার, ভারত, মিশর, গ্রিস এবং ক্রোয়েশিয়া সহ ছয়টি বিদেশী গ্রাহক রয়েছে।

এক সাংসদীয় প্রতিবেদন অনুসারে সংযুক্ত আরব আমিরাত ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের পঞ্চম বৃহত্তম গ্রাহক।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.