অমিক্রন উদ্বেগ: জার্মানিতে টিকাবিহীনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ

অমিক্রন উদ্বেগ: জার্মানিতে টিকাবিহীনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ

অমিক্রন উদ্বেগ: জার্মানিতে টিকাবিহীনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ
অমিক্রন উদ্বেগ: জার্মানিতে টিকাবিহীনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ

নবকণ্ঠ ডেস্কঃ জার্মানি বৃহস্পতিবার টিকা না নেওয়া ব্যাক্তিদের জন্য লকডাউন ঘোষণা করেছে। কারণ যুক্তরাজ্য জুলাই এর পর সর্বোচ্চ সংখ্যক কোভিড সংক্রমনের খবর দিয়েছে। এদিকে, একটি কোম্পানির সাথে যুক্ত কয়েক ডজন টিকাপ্রাপ্ত লোকের মধ্যে অমিক্রনের সন্দেহজনক ক্লাস্টার পাওয়া গেছে। এতে নরওয়ের অসলোতেও নতুন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।

জার্মানিতে টিকা না নেওয়া ব্যাক্তিরা শুধুমাত্র ডাক্তার, সুপার শপ ও ফার্মেসির মত অতি প্রয়োজনীয় ব্যাপার ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না। স্পোর্টস ইভেন্টের মত জনসমাগমের জায়গা গুলোতে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এছাড়াও স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরিকল্পনা চলছে।
দেশটিতে টিকা গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইন পাসের আলোচনা চলছে বলেও জানা যায়।

উল্লেখ্য, অমিক্রন ভেরিয়েন্টটি গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে এটি বিশ্বব্যাপী কয়েক ডজন দেশে ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে যে, নতুন এই স্ট্রেনটি “খুব উচ্চ” মাত্রার বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। তাই ডব্লিউএইচও অগ্রাধিকারের ভিত্তিতে টিকাদান ত্বরান্বিত করার জন্য সকল দেশকে অনুরোধ জানিয়েছে।

এদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগত সকল ভ্রমণকারীদের জন্য কোভিড-১৯ টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করেছে বলে জানা গেছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.