ইইউ ভ্রমণে বুস্টার ডোজ বাধ্যতামূলক করার প্রস্তাব গ্রীসের

ইইউ ভ্রমণে বুস্টার ডোজ বাধ্যতামূলক করার প্রস্তাব গ্রীসের

ইইউ ভ্রমণে বুস্টার ডোজ বাধ্যতামূলক করার প্রস্তাব গ্রীসের
ইইউ ভ্রমণে বুস্টার ডোজ বাধ্যতামূলক করার প্রস্তাব গ্রীসের

নবকণ্ঠ ডেস্কঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের কারণে আবার আতঙ্কিত হয়ে পড়ছে কিছু দেশের কর্তৃপক্ষ। অমিক্রন এর বিস্তার ঠেকাতে অনেক দেশই চিন্তা করছে নতুন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে। তার মধ্যে ইউরোপিয় ইউনিয়নের জোটভুক্ত দেশগুলোতে ভ্রমনের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করা নিয়ে চলছে পরামর্শ।

গ্রীক অর্থনৈতিক উৎপাদনের অন্তত পঞ্চমাংশ আসে পর্যটন খাত থেকে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে এই খাত থেকে আয় ৭৫% কমে যাওয়ায় এই শিল্পকে পুনরুজ্জীবিত করা দেশটির সরকারের জন্য একটি প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি, গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ৬০ বছর বা তার বেশি বয়সী যারা ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণ করতে চান তাদের জন্য কোভিড-১৯ বুস্টার ডোজ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন। কারণ ইইউ’র চারপাশে অবস্থিত দেশগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং কিছু সদস্য রাষ্ট্র এরমধ্যেই নতুন বিধিনিষেধ আরোপ করেছে।

দেশটির পর্যটন মন্ত্রী ভাসিলিস কিকিলিয়াস ফ্রান্স টোয়েন্টি ফোর কে জানান যে, এটি একটি যৌক্তিক পদক্ষেপ কারণ তারা তাদের পর্যটকদের রক্ষা করতে চান।

যদিও গ্রিসের টিকা দেওয়ার হার এখনও ইউরোপীয় ইউনিয়নের গড় থেকে কিছুটা পিছিয়ে রয়েছে তবুও মন্ত্রী কিকিলিয়াস বেশ ‘আশাবাদী’ কারণ অনেক বেশি লোক টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে শুরু করেছে।

ইতোমধ্যে ইসরাইল প্রথম রাষ্ট্র যারা অমিক্রনের কারণে ইসরাইল মুখী ফ্লাইট ও অন্য মাধ্যমে পর্যটক বা যাত্রী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রেখেছে। এখন গ্রীসের সমর্থনে ইউরোপিয়ান ইউনিয়ভুক্ত আরো অনেক দেশই নতুন পদক্ষেপের দিকে এগিয়ে যাবে বলছে ধারণা করা হচ্ছে।

এদিকে ইংলিশ চ্যানেলে ২৭ অভিবাসীর দুঃখজনক মৃত্যুর ব্যাপারটি সামনে এনে গ্রীক সরকার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে “অভিবাসী বিষয়ে” একটি সার্বজনীন নীতিমালা তৈরীর বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছে।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.