মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো থিংক ট্যাঙ্কে জড়িত টিউলিপ

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো থিংক ট্যাঙ্কে জড়িত টিউলিপ

নবকণ্ঠ ডেস্কঃ সম্পত্তি-সংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের (৪২) বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকেই চাপে রয়েছেন তিনি। এর মধ্যেই জানা গেছে, টিউলিপের ভাই ও বোন এমন একটি রাজনৈতিক থিংকট্যাঙ্কের সঙ্গে যুক্ত, যাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে।

ফেসবুকের মূল কোম্পানি মেটা গত বছর জানিয়েছিল, তারা একটি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক চিহ্নিত করেছে, যারা সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নানা ধরনের পোস্ট করে। বিশেষ করে নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্ট করত এসব অ্যাকাউন্ট।

মেটার ‘সমন্বিত প্রতারণামূলক আচরণ’ নীতিমালা লঙ্ঘন করার জন্য ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। মেটার প্রতিবেদনে বলা হয়, ‘যদিও সংশ্লিষ্টরা তাদের পরিচয় এবং নিজেদের মধ্যে সমন্বয় থাকার বিষয়টি লুকানোর চেষ্টা করেছিলেন, তবে আমাদের তদন্তে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তি এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মধ্যে সংযোগ থাকার প্রমাণ মিলেছে।’

বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে থাকা শেখ হাসিনা সম্পর্কে টিউলিপের খালা। হাসিনার বোন শেখ রেহানা তার মা। গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন হাসিনা।

টিউলিপের ভাইবোন দুজনেই বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত থিংকট্যাঙ্ক—সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-এর (সিআরআই) ট্রাস্টি ছিলেন বলে জানা গেছে। রাদওয়ান একইসঙ্গে সিআরআইয়ের ম্যাগাজিন ‘হোয়াইটবোর্ড’-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.