সাংবাদিক ইলিয়াসের সাথে বিশেষ সাক্ষাৎকারে মেজর ডালিম

মেজর জিয়া আমাদেরই একজন ছিলেন: মেজর ডালিম

নবকণ্ঠ ডেস্কঃ রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন প্রাক্তন সামরিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)।

এসময় সাংবাদিক ইলিয়াস হোসেন এর সাথে তার বাংলাদেশের অভ্যুদয় সংক্রান্ত নানা স্পর্শকাতর প্রশ্নের উত্তর দেন। মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে।

তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মত যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের অবসানের জন্য।

মেজর ডালিম আরো বলেন, “তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল। ছিল না যখন কেউ নেতৃত্বের দেওয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল। তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো, আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম।”

মুক্তিযুদ্ধে ভারতের সংশ্লিষ্টতা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা বুঝেতে পারলাম ভারতের গেম প্লান। তাদের সূধুর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে। ভারতকে প্রথমে ক্লাইন্ট স্টেট পরে অঙ্গরাজ্য বানানো শিকিমের মত। আরে সেটা বাস্তবায়নের কাজ করা হয়েছে প্রথমে তাজ উদ্দিন আহমদ ও পরে শেখ মুজিবকে দিয়ে। তখনই আমরা বুঝতে পেরেছি আমাদের আসল যুদ্ধ হবে স্বাধীনতার পর।

এছাড়াও তিনি মেজর জিয়া সম্পর্কেও খোলামেলা আলোচনা করেন। তিনি জানান ভারতের অগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে মেজর জিয়া তাদের সাথেই ছিলেন। মেজর জিয়া সে সময় কুরআন ছুয়ে পাশে থাকার শপথ করেছিলেন যদিও পরবর্তীতে শেষ পর্যন্ত পাশে থাকেন নি।

শেখ মুজিব জাতির পিতা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, একজন মুসলমান হিসেবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা মানিনা। জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম (আ).।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *