নবকণ্ঠ ডেস্কঃ ভ্রমণ নাগরিক জীবনের যান্ত্রিকতা থেকে দিতে পারে স্বস্তি ও মুক্তি। এশিয়ার মধ্যে আছে এমন কিছু ভ্রমণ গন্তব্য আছে, যা সাধ্যের মধ্যে আপনাকে দিতে পারে অনন্য এক অভিজ্ঞতা। পাহাড়, সমুদ্র আর ঐতিহাসিক নিদর্শনের এক অপূর্ব সমন্বয় ভিয়েতনাম। নিরাপদ ও সুন্দর এই দেশটিতে রয়েছে জনপ্রিয় সব দর্শনীয় স্থান। চলুন ভিয়েতনাম ঘুরতে যাওয়ার উপায় এবং আনুষঙ্গিক খরচের বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভিয়েতনাম ভ্রমণের খরচ সাধারণত বেশ সাশ্রয়ী। খরচ নির্ভর করে ভ্রমণের ধরণ, সময়কাল এবং ভ্রমণ পরিকল্পনার উপর। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনাম ভ্রমণে ভিসা প্রয়োজন। ভিয়েতনাম ই-ভিসা (ইলেকট্রনিক ভিসা) পোর্টাল থেকে আবেদন করতে পারেন। ভিসার ফি সাধারণত ২৫-৫০ ডলার। ভিসা প্রক্রিয়া সাধারণত ৩-৫ কর্মদিবস সময় নেয়।
ভিয়েতনাম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্যে ভরপুর। ভিয়েতনামে কিছু প্রধান দর্শনীয় স্থান হচ্ছে
হা লং বে: এটি ভিয়েতনামের উত্তরপূর্ব অঞ্চলে অবস্থিত একটি বিস্ময়কর প্রাকৃতিক স্থান, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত।
হ্যানয়: ভিয়েতনামের রাজধানী, যেখানে আছে হো চি মিনহ মাউসোলিয়াম, টেম্পল অব লিটারেচার এবং ওয়ান পিলার প্যাগোডা।
হো চি মিনহ সিটি (সাইগন): ভিয়েতনামের সবচেয়ে বড় শহর, যেখানে নোটর ডেম ক্যাথেড্রাল, কুচি টানেল এবং বেন থান মার্কেট অন্যতম দর্শনীয় স্থান।
হোই আন: এটি একটি প্রাচীন শহর, যার রাস্তাগুলি উজ্জ্বল লণ্ঠন দিয়ে সাজানো এবং যার আছে অনেক ঐতিহাসিক বাড়ি ও মন্দির।
ফু কোক আইল্যান্ড: দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই দ্বীপটি তার সুন্দর সৈকত এবং রিসোর্টগুলির জন্য বিখ্যাত।
ভিয়েতনামের রাস্তার খাবারগুলো ভালো, তবে বেছে বেছে খুব জনপ্রিয় ও বেশি ভিড় থাকা ফুড কোর্টগুলোতে যাওয়া ভালো। না হয় অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা আছে। দর্শনীয় জায়গাগুলোতে ঘুরে বেড়ানোর সময় স্থানীয়দের সংস্কৃতি, সামাজিকতা, ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।
সবুজ বিস্তৃত উদ্যান, পাহাড় ও সমুদ্র সব মিলিয়ে পরিপূর্ণ এক ভ্রমণ অভিজ্ঞতার নাম ভিয়েতনাম দর্শন। জল ও স্থল উভয় ভাগে একাধিক দেশের সীমান্ত নিয়ে দেশটি প্রতিটি মৌসুমে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের পসরা সাজায়। ভিয়েতনাম ভ্রমণ করতে চাইলে এই তথ্যগুলি আপনার জন্য সহায়ক হবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
