বাংলাদেশ কমিউনিটি তুখের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কমিউনিটি তুখের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ কমিউনিটি তুখ, ফ্রান্সের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে তুখ শহরে আয়োজন করা এ অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটি তুখের সাধারণ সম্পাদক মুজাক্কির লোদী ও সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ মুন্না। এতে উপস্থিত ছিলেন তুখ কমিউনিটির জ্যেষ্ঠ নেতা সুমন আনসারি, আশরাফ আহমদ, সাইফুর রহমান, মুজিবুর রহমান, মিজানুল ইসলাম, শিমুল আহমদ, ফয়ছল আহমদ, শিপলু আহমদ, জামান আহমদ, আহমেদ মিছবাহসহ সাজু ইসলাম, আহমদ আব্দুল্লাহ, রায়হান, আরিফ হোসেন, মুন্তাছির লোদী, আব্দুর রাকিব, জামিল, সুমন, অনিক, মাহাদী, মিজান, হাসান ও কামরুলসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

বক্তারা দেশের অসহায় মানুষের কল্যাণে সহযোগিতার আহ্বান জানান এবং তুখ শহরে বসবাসরত প্রবাসীদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *