নবকণ্ঠ ডেস্কঃ গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক হৃদয়গ্রাহী ইফতার ও দোয়া মাহফিল
সোমবার প্যারিসের গার্দ দো নর্দ এলাকার কাচ্চি হাউস রেস্টুরেন্টে গহরপুর প্রবাসীদের উপস্থিতিতে এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়েজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অয়েছ ও আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গুলজার খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখর উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক খান আনোয়ার, কাব্য কামরুল, মোহাম্মদ লায়েক আহমেদ, মইনুল ইসলাম, মিজানুর রহমান, সৈয়দ আমিনুল ইসলাম, সুয়েব আহমদ তালুকদার, আজিজুর রহমান, খোকন আহমদ, আব্দুল কাইয়ুম, কয়েছ আহমেদ, আজমল হোসেন, কামরুজ্জামান বুলবুল, উমর আলী রাজু, শেখ দেলোয়ার হোসেন, তোফায়েল আহমেদ, খালেদ আহমেদ, সহিদুল ইসলাম, লায়েক আহমেদ, ফয়েজ মালিক, বদরুল ইসলাম, শরিফ আহসান, এহসান আহমদ সেজান, এমরান আহমদ, মীর আইনুল ইসলাম, মিলন চন্দ্র, শাফি আহমেদ শাহিন, হাফিজ নাছির আহমেদ, ইসলাম আহমদ, রাফি আহমদ, আরশ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ বিশেষ দোয়া পরিচালনা করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
