সেরা রেমিটেন্স এওয়ার্ড হিসেবে দুই পুরস্কার পেলেন ইতালীর মোক্তার খান

সেরা রেমিটেন্স এওয়ার্ড হিসেবে দুই পুরস্কার পেলেন ইতালীর মোক্তার খান

সেরা রেমিটেন্স এওয়ার্ড হিসেবে দুই পুরস্কার পেলেন ইতালীর মোক্তার খান
সেরা রেমিটেন্স এওয়ার্ড হিসেবে দুই পুরস্কার পেলেন ইতালীর মোক্তার খান

নবকণ্ঠ ডেস্কঃ ইতালির তরিনো নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী জনাব মোক্তার খান বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণ করে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির বিশ বছর পূর্তি অনুষ্ঠানে সেরা রেমিটেন্স এওয়ার্ড হিসেবে দুইটি পুরস্কার পেয়েছেন। তার এই পুরস্কার প্রাপ্তিতে তাকে সংবর্ধনা প্রদান করেছে তরিনো প্রবাসীরা।

গত ০৮ অক্টোবর ( রবিবার ), স্থানীয় একটি হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী জনাব ফজল হাওলাদার। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব কামরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির রিজিওনাল ম্যানেজার খন্দকার আরাফাত।

অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি খন্দকার আরাফাতকে ঢাকা ইন্টারন্যান্যাশনাল ব্রাঞ্চের পক্ষ থেকে এবং তরিনো প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও এওয়ার্ড প্রাপ্ত মোক্তার খান কে তরিনো প্রবাসী, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, সিলেট সমিতি, মাদারীপুর সমিতি, নোয়াখালী সমিতি, ব্রাম্মণবাড়িয়া সমিতি ও ভৈরব সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি তরিনোর প্রতিষ্ঠাতা সভাপতি মিলন মিয়া, কমিউনিটি নেতা এবিএম আসাদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন, রশিদ পেদা, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি লুৎফুর সরকার, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ঢাকা সমিতির সভাপতি আলেকসান মোল্লা, সিনিয়র সহ সভাপতি আনিসুজ্জামান আনিস, সাংস্কৃতিক সম্পাদিকা ইভা আক্তার লাকি, মাদারীপুর সমিতির সভাপতি খন্দকার মিন্টু, সিলেট সমিতির সভাপতি আব্দুল জলিল, রেজাউল করিম মিন্টু, রিমন মিয়া, রাজ্জাক মোল্লা, ঢাকা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চের পক্ষে রাহুল সহ বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই তাদের বক্তব্যে জনাব মোক্তার খানকে সেরা রেমিটেন্স এওয়ার্ড হিসেবে দুইটি পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানান।

এসময় জনাব মোক্তার খান তার বক্তব্যে উক্ত আয়োজনের জন্য তরিনো প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার এই অর্জন প্রবাসীদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন যে, প্রবাসীরা দেশে রেমিটেন্স প্রেরণ করার ফলেই তিনি এই সম্মান অর্জন করেছেন। তাই সকল তরিনো প্রবাসী গ্রাহকদের প্রতি তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিশেষে সকল প্রবাসীদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় এবং উপস্থিত সকল প্রবাসীদের জন্য আয়োজিত দুপুরের প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.