
নবকণ্ঠ ডেস্কঃ গত শনিবার দীর্ঘ চার বছর পর মাল্টা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাল্টার স্থানীয় একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাল্টা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টা আওয়ামীলীগ নেতা আসরাফুজ্জামান বকুল, মফিজুল ইসলাম, ইয়াছিন আরাফাত, রুহুল আমিন, মেহেদি হাসান হালিম, সুমন হাওলাদার, মিথুন দে, লিয়াকত হোসেন, শেখ মামুন, তাজ মাহমুদ, আল আমিন হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, ফরহাদ খান সহ অন্যান্য আওয়ামীলীগ নেতাকর্মীবৃন্দ।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা নিজেদের বক্তব্য প্রদান করেন। তারা তাদের বক্তব্যে মাল্টা আওয়ামীলীগের বিগতদলীয় কার্যক্রমের উপরের আলোচনা করেন এবং আগামীতে আরো সুন্দর ভাবে দলকে গতিশীল করার জন্য নতুন কমিটি গঠনের প্রস্তাব রাখেন।
অতঃপর সভাপতি তার বক্তব্যে প্রথম অধিবেশনের সমাপ্ত ঘোষণা করেন এবং বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পরিচালনা কমিটির প্রধান হিসেবে জনাব মশিউর রহমান কে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত হয়ে জনাব মশিউর রহমান সকল সদস্যের সাথে আলাপ-আলোচনা করে সভাপতি এবং সম্পাদক পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সভাপতি হিসেবে নাজমুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মুন্সী জাকারিয়ার নাম প্রস্তাব করা হয়। সমর্থন কারীদের প্রস্তাবনার ভিত্তিতে আর কোনো প্রার্থী না থাকায় তাদেরকেই নির্বাচিত হিসাবে ঘোষণা করা হয়।
অর্থাৎ, নতুন এই কমিটির সভাপতি হিসেবে নাজমুল হককে এবং সাধারণ সম্পাদক হিসেবে মুন্সী জাকারিয়াকে নির্বাচিত করা হয়।
পরিশেষে, নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদের বক্তব্য উপস্থিত মাল্টা আওয়ামীলীগের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগ্রই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
