কয়েক দফায় বোমা হামলার হুমকি ফ্রান্সেঃ গ্রেফতার ১৮

কয়েক দফায় বোমা হামলার হুমকি ফ্রান্সেঃ গ্রেফতার ১৮

কয়েক দফায় বোমা হামলার হুমকি ফ্রান্সেঃ গ্রেফতার ১৮
কয়েক দফায় বোমা হামলার হুমকি ফ্রান্সেঃ গ্রেফতার ১৮

নবকণ্ঠ ডেস্কঃ সংবাদমাধ্যম বিবিসির মাধ্যমে জানা গেছে যে, গত বেশ কয়েকদিন ধরে ইউরোপের দেশ ফ্রান্সের বিভিন্ন স্থানে দফায় দফায় বোমা হামলার হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার ও করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক।

দেশটির স্কুল, বিমানবন্দর এবং দর্শনীয় স্থানসমূহ যেমন- ল্যুভর মিউজিয়াম ও ভার্সাই প্রাসাদে ও হামলার হুমকি দেওয়া হয়েছে।
বোমা হামলার হুমকির মুখে ভার্সাই প্রাসাদটি গত সপ্তাহে অন্তত চারবার খালি করা হয়েছে। গত শনিবার বোমা হামলার আশংকায় ল্যুভর মিউজিয়াম থেকে কয়েক হাজার দর্শনার্থীকে বের করে বিখ্যাত এই জাদুঘরটি খালি করে ফেলা হয়।

এছাড়াও গত বুধবার হুমকির মুখে লিলি, ন্যান্টেস, নিস, টুলুজসহ বেশ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দর খালি করা হয়। বৃহস্পতিবারও ক্ষতিগ্রস্ত হয় দেশের ১১টি বিমানবন্দর।

দেশটিতে গত সপ্তাহে দেশটিতে ছুরিকাঘাতে নিহত হন ডমিনিক বানার্ড নামে ৫৭ বছর বয়সী এক শিক্ষক। হত্যাকান্ডটি তার সাবেক এক শিক্ষার্থী ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজন ওই হত্যাকারী চেচেন বংশোদ্ভুত রুশ নাগরিক বলে জানা গেছে। এ ঘটনার পর রাষ্ট্রে সন্ত্রাসবিরোধী সর্বোচ্চ সতর্কতা জারি করে ফ্রান্স সরকার।

ফলে ফ্রান্সের স্কুলগুলোও রয়েছে হুমকির মুখে। গত বৃহস্পতিবার শুধু টুলুজ এলাকাতেই অন্তত ছয়টি হাইস্কুল খালি করতে হয়েছিল। এ সপ্তাহের শুরুতে সেখানকার একটি স্কুলের ভবনের সামনে সন্দেহভাজন প্যাকেট পড়ে থাকতে দেখে শিক্ষার্থীদের টেবিলের নিচে আশ্রয় নিতে বলা হয়েছিল।

বোমা হামলার হুমকিগুলো এসেছিলো ফোনকল, ই-মেইল, পুলিশের ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে।

এসব হুমকিদাতাদের ‘ছোট জোকার’ হিসেবে উল্লেখ করেছেন ফরাসি বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেটি। তিনি বলেছেন যে, এদের খুঁজে পাওয়া যাবে এবং শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ফ্রান্সে ভুয়া বোমা হামলার হুমকি একটি শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য তিন বছর পর্যন্ত জেল এবং ৪৫ হাজার ইউরো ( ৫২ লাখ ৪১ হাজার টাকা প্রায়) পর্যন্ত জরিমানা হতে পারে।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.