
আবু তাহির , ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল পাঁচদিন ব্যাপি বাণিজ্যমেলা টেক্স ওয়ার্ল্ড। পোশাক খাত ভিত্তিক এ মেলা ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৯ ফেব্রুয়ারি। এত অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের টেক্সটাইল কোম্পানি।
মাস ফ্রাঙ্কফোর্টের উদ্যোগে প্রতিবছর দু’বার ফ্রান্সে অনুষ্ঠিত হয় এ মেলা। তবে করোনার কারণে একবছর পর ফের অনুষ্ঠিত হল মেলাটি। এছাড়া প্রতিবছর হাজারেরও বেশি প্রতিষ্ঠান অংশ নিলেও এবার অংশ নিচ্ছে মাত্র দুশো’টি।

মেলায় অংশ নিয়েছে ৯টি বাংলাদেশি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী এমন আয়োজনে অংশগ্রহণ বাংলাদেশের পোশাক খাতের পরিচিত বাড়াবে বলে মত দিয়েছেন ইম্প্রুভ গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর কামরুন্নাহার লাকি।
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস এর কমার্শিয়াল কাউন্সিলর দিলারা বেগম বলেন, মেলার আগামী আসরগুলোতে, আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বিশ্বের নানা প্রান্ত থেকেই সাপ্লায়াররা আসেন এ মেলায়। অনেক কোম্পানির সাথে করেন নানা চুক্তিও। তাই, ভবিষ্যতে আরও বেশি বাংলদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তা পোশাক খাতে রফতানি বাড়াতে ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

