২১শে ফেব্রুয়ারিতে প্যারিসের রিপাবলিক চত্বরে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের প্রতি

২১শে ফেব্রুয়ারি প্যারিসের রিপাবলিক চত্বরে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের প্রতি

২১শে ফেব্রুয়ারিতে প্যারিসের রিপাবলিক চত্বরে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের প্রতি
২১শে ফেব্রুয়ারিতে প্যারিসের রিপাবলিক চত্বরে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের প্রতি

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির দল মত নির্বিশেষে সকল সংগঠন নিয়ে আগামী ২১ শে ফেব্রুয়ারি প্যারিসের রিপাবলিক চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতি বছরের ন্যায় এবছর ও ব্যাপক আয়োজনে দিনটি উদযাপিত করা বলে জানান সম্মিলিত একুশ উদযাপন পরিষদ এর নেতারা।

এ উপলক্ষে প্যারিসের এক রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুনের পরিচালনায় ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কমিউনিটির প্রবীণ নেতা সিরাজুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহির,বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের উপদেষ্টা মোতালেব খান, ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান,জালালাবাদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আলী হোসেইন, কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক নাসির আহমদ, শাকিল সরকার, মোসাদ্দেক হোসেইন সাইফুল, অজয় দাস, জামান সরকার, আলী আক্কাস, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ফ্রান্সের সকল বাংলাদেশী সংগঠনের ব্যানার সহ ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে রিপাবলিকে উপস্থিতির অনুরোধ সম্মিলিত একুশ উদযাপন পরিষদ এর নেতারা।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.