
নবকণ্ঠ ডেস্কঃ ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দু’জন সাংবাদিক, যাদের মধ্যে একজন হলেন দিমিত্রি মুরাতভ, রাশিয়ান সংবাদপত্র ‘নোভায়া গাজেতা’ এর প্রধান সম্পাদক। এই পত্রিকার সাতজন সাংবাদিককে খুন হতে হয়েছিলো তাদের পরিবেশিত সংবাদের কারণে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অন্যজন হলেন মারিয়ে রেসা যিনি সংবাদ বিষয়ক ওয়েবসাইট র্যাপলারের প্রতিষ্ঠাতা যা হুমকি এবং দু’টি গ্রেপ্তার সত্ত্বেও ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তের অধীনে মানবাধিকার লঙঘনের কথা বলে চলেছে।
প্যান্ডোরা পেপারস সামনে নিয়ে এসেছে বিশ্বজুড়ে ধনীরা কিভাবে কর ফাঁকি দেওয়ার জন্য অফশোর একাউন্টে তাদের অর্থ লুকিয়ে রাখে সেই গল্প। জর্ডানের রাজা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পর্যন্ত সবাই এই ঘটনায় উদবিগ্ন। যদিও রাশিয়ার প্রধানমন্ত্রীর নাম সরাসরি বলা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে, “পুতিনের ক্লিনিং লেডি” নামে অভিহিত একজন ঘনিষ্ঠ বন্ধু প্রচুর অর্থ সরিয়ে নিয়েছিলেন।
এদিকে এই শুক্রবার, ওইসিডি বৈশ্বিক কর ধারায় সংস্কার এবং বহুজাতিক কোম্পানিগুলোকে কর্পোরেট সদর দপ্তরের পরিবর্তে, যেখানে ব্যবসা করে সেখানেই কর পরিশোধ করতে বাধ্য করার এক বড় ঘোষণা দিয়েছে।
চীন এবং তাইওয়ান এবং তার মিত্রদের মধ্যে এটি কতটা গুরুতর হতে পারে?
সামরিক কৌশল অনুসরণ করে গত সপ্তাহে তাইওয়ানের আকাশে চীন কর্তৃক রেকর্ড পরিমাণ বিমান উড্ডয়ন করা হয়েছে। শেষ কিছুদিন ধরে উত্তেজনা লাঘব হয়েছে বলে মনে হয়েছিলো কিন্তু ইউএস কর্তৃক তাইওয়ানের মিলিটারিদের বিশেষ অপারেশনের কথা ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের মাধ্যমে সবার সামনে এসেছে।
এবার ফ্রান্সের ক্যাথলিক চার্চগুলোর অতীতের মুখোমুখি হওয়ার পালা। যৌন নির্যাতন কেলেংকারী ধীরে ধীরে শান্ত হয়ে আসার পর স্বাধীন সাওভি কমিশন দুই বছর ধরে সাক্ষ্য এবং প্রমাণ একত্রিত করেছে। এর মাধ্যমে সাওভি কমিশন ৭০ বছরের নির্যাতনের ইতিহাস মানুষের সামনে তুলে ধরেছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
