বাংলাদেশ হিন্দু সেবা সংঘ, ফ্রান্সের আয়োজনে উদযাপিত হল শারদীয় দুর্গোৎসব

বাংলাদেশ হিন্দু সেবা সংঘ, ফ্রান্সের আয়োজনে উদযাপিত হল শারদীয় দুর্গোৎসব

বাংলাদেশ হিন্দু সেবা সংঘ, ফ্রান্সের আয়োজনে উদযাপিত হল শারদীয় দুর্গোৎসব
বাংলাদেশ হিন্দু সেবা সংঘ, ফ্রান্সের আয়োজনে উদযাপিত হল শারদীয় দুর্গোৎসব

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসে বাংলাদেশ হিন্দু সেবা সংঘ, ফ্রান্সের উদ্যোগে উদযাপিত হল ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন থেকেই নানা প্রান্ত থেকে এসে ভিড় জমাতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।

পুজার বিভিন্ন পর্যায়ে যথাসময়ে মহাষষ্টী থেকে বিজয়া দশমী পর্যন্ত ছিল নানা আয়োজন। আনন্দ উপভোগ করতে ও দুর্গোৎসবে অংশগ্রহন করতে আসা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি প্রভাত সরকার ও সেক্রেটারি সুমন মল্লিক।

এছাড়া আরো বক্তব্য রাখেন, রতন সাহা, সুজিত মন্ডল, কৃষ্ণ বাগচী, প্রবীর কাপালী, বিপ্লব সাহা, ভজকৃষ্ণ ঘোষ, গান্ধী বিশ্বাস, মানিক চন্দ্র দাস, সাজু দে ও রঞ্জিত বাড়ই। বক্তারা তাদের বক্তব্যে দুর্গোৎসবের মাধ্যমে দেশ ও দশের কল্যান কামনা করেন সেই সাথে সকলের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে পুজা অর্চনা করেন।

এ আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান সভাপতি। উত্তরোত্তর দুর্গোৎসব আয়োজনের মান আরো উন্নত করার পরিকল্পনা করার ঘোষনা দেন তিনি। উৎসবের সাংষ্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফ্রান্সের জনপ্রিয় কণ্ঠশিল্পী শিউলী গিয়াস, বরণ বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, উত্তম বড়ুয়া ও লাভু বড়ুয়া।

এছাড়াও অন্যান্য সাংষ্কৃতিক কার্যক্রমে ছোট-বড় শিল্পী ও অতিথিদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। সকলের সুখ শান্তি কামনার মধ্যে দিয়ে বিজয়া দশমীর সমাপ্তি ঘোষনা করেন আয়োজক কমিটির সভাপতি।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *