মাছ ধরা নিয়ে বিরোধ, যুক্তরাজ্যের সংগে দ্বিপাক্ষিক চুক্তি ঝুঁকিতে ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ গত মংগলবার ব্রেক্সিট-পরবর্তী মাছ ধরার লাইসেন্স নিয়ে ব্রিটেনের সাথে বিরোধের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে ফ্রান্স।
লন্ডন এবং প্যারিসের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ঝুঁকিতে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

প্রধানমন্ত্রী জঁ কাসটেক্স বলেন, “ব্রিটেন তার নিজের স্বাক্ষরকে সম্মান করে না। মাসের পর মাস যুক্তরাজ্য নতুন শর্ত উপস্থাপন করে এবং নির্দিষ্ট লাইসেন্স দিতে বিলম্ব করে….এটা সহ্য করা যায় না।”

প্রধানমন্ত্রী জানান যে তিনি ইইউ কমিশনকে এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার আহবান জানিয়েছেন এবং আরো বলেন, যদি এটি কাজ না করে তবে ফ্রান্স প্রশাসন ব্রেক্সিট চুক্তি সালিশি প্যানেলে যাবে যাতে ব্রিটিশরা তাদের কথা রাখে।

সেই সাথে তার প্রশাসন ইইউ’র সাথে চুক্তি বাস্তবায়নের সকল শর্ত সম্পর্কে এবং প্রয়োজনে যুক্তরাজ্যের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কেও প্রশ্ন করবে!

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *