সুইডেনে থাকতে হলে অভিবাসীদের সৎ জীবনযাপন করতে হবে

সুইডেনে থাকতে হলে অভিবাসীদের সৎ জীবনযাপন করতে হবে

নবকণ্ঠ ডেস্কঃ সুইডেনে বসবাসরত কোনো অভিবাসী যদি দেশটির গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী কোনো কাজে যুক্ত থাকে তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড।

গত ২১ নভেম্বর ( মংগলবার ), সুইডেনের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ড্যামোক্র‍্যাটসের ( এসডি ) সাথে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন মন্ত্রী এ ঘোষণা প্রদান করেন। তিনি বলেন যে, অভিবাসীরা যাতে সততার সাথে জীবন যাপনের প্রতিশ্রুতি দেন সেই লক্ষ্যে তারা কাজ করতে চান।
কিন্তু তারা যদি অপরাধী গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখে অথবা সুইডিশ গণতন্ত্রের মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে তাহলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তিনি আরো বলেন যে, অভিবাসীদের সুইডেনে থাকতে হলে সৎ মানসিকতা নিয়ে জীবনযাপন ও দেশের মৌলিক মানদন্ডগুলো মেনে চলতে হবে।

এছাড়াও, দেশটির লিংগ সমতা বিষয়ক মন্ত্রী পাউলিনা ব্র‍্যান্ডবার্গ বলেছেন যে, অনেক অভিবাসীরা সামাজিক সুবিধা পেতে প্রতারণার আশ্রয় নেওয়া, ঋণ পেতে জালিয়াতি, মাদকাসক্তি, বসবাসের অনুমতি পেতে বেআইনি পন্থা অবলম্বন করছেন। অনেকেই আবার অপরাধী গোষ্ঠী ও চরমপন্থিদের সাথে সম্পর্ক রেখে সুইডেনের মৌলিক মূল্যবোধকে হুমকিতে ফেলছেন বলে দাবি এই মন্ত্রীর।

পাউলিনা ব্র‍্যান্ডবার্গ আরো বলেন যে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিবাসীদের রেসিডেন্স পারমিট প্রত্যাহারের আইনি সুযোগ নিয়ে সুইডিশ নির্বাহী বিভাগ এ সংক্রান্ত আইন পর্যালোচনা করবে।

এসডি দলের অভিবাসন বিষয়ক মুখপাত্র লুডভিগ অ্যাস্প্লিং বলেছেন যে, আইন অনুযায়ী শুধুমাত্র সুইডিশ নাগরিকদের নিঃশর্ত বসবাসের অধিকার রয়েছে।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.