নবকণ্ঠ ডেস্কঃ গত রবিবার, ইতালির ভেনিসে জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভাটির সভাপতির দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আকবর খান। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল চৌধুরী ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান যৌথভাবে সভাটি পরিচালনা করেন। সভার শুরুতেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও, বিএনপির আন্দোলনে রাজপথে নিহত সকলের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস বিএনপি’র ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেনিস বিএনপি’র সাবেক প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ভেনিস বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফান মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার, সহ সভাপতি আবুল বাসার সরদার, শেখ আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, সুমন চৌকিদার, সহ সভাপতি তৌফিকুজ্জামান, আনোয়ার হোসাইন, ইউনুস আলি ও সেলিম আহমেদ। তারা তাদের বক্তব্যে এই দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।
সভার প্রধান বক্তা হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভেনিস বিএনপি’র দপ্তর সম্পাদক শরীফ মৃধা।
এছাড়াও, যুবদলের দিপু নাসির, জসীমউদ্দীন, জাহাঙ্গীর আলম, মিন্টু বেপারী, মাসুদ রানা, মওদুদ আহমেদ, সাদ্দাম হোসেন, রুজেল রহমান, রাসেল রানা, নাসির উদ্দিন সহ আরও অনেকে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভার আয়োজকরা সভায় উপস্থিত হওয়ার জন্য সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়ার জন্য বর্তমান সরকারকে জোর দাবী জানান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের ফলে বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে দেশের ক্ষমতায় আরোহণ করেন।
তারপর থেকে দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

