জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি উপলক্ষ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহবায়ক নিক্সন জমাদার। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব ওয়াছি উদ্দিন খান পাঠান।
সভাটির শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইডেন শাখার সভাপতি আবুল হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শিশির ফুল দিয়ে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারচুয়াল ভাবে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। তিনি তার বক্তব্যে উক্ত অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান এবং নব গঠিত আহবায়ক কমিটিকে দল ও দেশের স্বার্থে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে ভারচুয়াল ভাবে আরও যুক্ত হয়েছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( সহ-সভাপতি পদমর্যাদা ) নাসির উদ্দিন আহমদ শাহীন ( যুক্তরাজ্য ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্মসম্পাদক পদমর্যাদা ) মোঃ সেলিম হোসেন ( সুইজারল্যান্ড ), বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটি আসলাম ফকির লিটন ( ফিনল্যান্ড )।

সভায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির সাবেক আহ্বায়ক ডঃ তারেক মাহফুজ, সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু ও সুইডেন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কারিম শিশির।

উক্ত সভায় নব গঠিত কমিটি হতে পরিচিতি বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ রনি, শরিফুল ইসলাম, এমদাদুল হক মান্না, আওলাদ হোসেন, শফিকুল ইসলাম রিপন, মোঃ মশিউর রহমান রানা ও প্রথম সদস্য মহসিন মির্জা।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.