
নবকণ্ঠ ডেস্কঃ বরাবরের মত এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করেছে আনকোনা আওয়ামীলীগ। দলের নেতাকর্মীরা এ উপলক্ষ্যে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপণ করেছে।
গত শনিবার স্থানীয় রেস্টুরেন্টে আনকোনা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ বেপারীর সভাপতিত্বে ওবায়দুল খান এর পরিচালনায় জন্মদিনের আলোচনা সভায় সকল শহীদদের স্মরণে নীরবতা পালন জাতীয় সংগীত ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করা হয়। জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন আনকোনা আওয়ামীলীগের বাবুল খান, মোঃ শফিউল্লাহ, হেলিম শিকদার, শফিকুল ইসলাম, মামুন কাজী, তামিম মাতব্বর, সাইফুদ্দিন আহমেদ, জাকারিয়া, ইমাম হোসেন অপু, মর্জিনা আক্তার সহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা সকলে বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করেন এবং আগামীতে আওয়ামীলীগ কে ভোট দিয়ে উন্নয়নের রুপকার শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনে সবাইকে একত্র হয়ে নির্বাচনমূখী কাজ করার আহ্বান জানান।
এছাড়াও ইতালির মাহতাব আলমগীরের ও ফিরোজ বেপারীর নেতৃত্বে আনকোনা আওয়ামীলীগ এর সকল নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী আনকোনা আওয়ামীলীগের কমিটি খুব শিগ্রই ঘোষনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের পরের অংশে আনন্দঘন পরিবেশে দলীয় স্লোগান আর জন্মদিনের শুভেচ্ছার মধ্য দিয়ে কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
