নবকণ্ঠ ডেস্কঃ চলতি বছরে জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে স্পেন। মঙ্গলবার জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দেয়া কালে এমন কথা জানান দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর বিশ্বাস তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে, তখন ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে।
স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্প্যানিশ সরকার। এরই মধ্যে স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড এর পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। তবে ইউরোপের এই দেশটি দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর প্রতিও অনূরুপ আহব্বান জানাবে।
প্রধানমন্ত্রী সানচেজের এমন সময়ে এই মন্তব্য করলেন যখন স্পেন পূর্ণ সদস্যতার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করার পরিকল্পনা করেছে। এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকবে মাল্টা। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেজিয়ার জানিয়েছেন, তিনি এখনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সদস্যতার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাননি।
অন্যদিকে, স্পেনের এই উদ্যোগকে ভাল ভাবে নিচ্ছে না ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন। তাদের দাবি, এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে, ‘সন্ত্রাসী গোষ্ঠীদের’ হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেওয়া।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
