নবকণ্ঠ ডেস্কঃ ইউক্রেনে সেনা মোতায়ন করতে যাচ্ছে ফ্রান্স। এমন খবর শোনা যাচ্ছিল গত এক সপ্তাহ ধরে। সেই প্রেক্ষিতে কঠিন হুশিয়ারী আসল রাশিয়া পররাষ্ট্র দপ্তর থেকে। এ ব্যাপারে মুখ খুলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
মার্কিন বার্তা সংস্থা এপি সূত্রে জানা যায়, গতকাল বুধবার এক বিরল ফোনকলে তিনি ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে এই সতর্কবার্তা দেন।
গত ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। এর মধ্যে কেটে গেছে দুই বছর। দীর্ঘ এই সময়ে জল গড়িয়েছে আনেক দূর তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্লেষণ করলে দেখা যায় আগের চেয়ে ভাল অবস্থানে রয়েছে রাশিয়া। এমন মূহর্তে ফ্রান্সের সেনা পাঠানোর খবরে বিষম চটেছে রাশিয়া প্রশাসন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লিকর্নুকে বলেন, ‘এতে করে ফ্রান্স নিজের জন্য সমস্যা ডেকে আনবে।’ তবে এ সমন্ধে বিস্তারিত আর কিছু জানা যায় নি।
এর আগে ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন, ইউক্রেনে ফরাসি সেনা পাঠানোর সম্ভাবনা রয়েছে। আর সেই সৈন্যের সংখ্যা হতে পারে দেড় হাজার পর্যন্ত।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

